1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
সোমবার, ২৫ মে ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলায় কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত ঢাকায় মাল্টিলিঙ্গুয়াল এডুকেশন (এমএলই) ফোরামের সভা সোনাতলায় মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত রেমিডিয়াল শিক্ষা: কর্ম-অভিজ্ঞতা আগামীর ভাবনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ঢাকায় “শিক্ষা বাজেট: বাজেটের শিক্ষা” শীর্ষক প্রাক-বাজেট আলোচনা সভা সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ

জনপ্রিয় অভিনেতা প্রবীর মিত্র দিল্লির হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন

বিনোদন ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২

এমডিসিতে যখন জায়েদ খান -নিপুন ইদুর দৌঁড় খেলা চলছে তখন খ্যাতনামা অভিনেতা প্রবীর মিত্র দিল্লির একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। হাঁটুতে গিঁটেবাতের সমস্যা থাকায় তাকে দিল্লির সি কে বিড়লা হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে নানা রকম শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করানো হয়। ঢাকাই ছবি ‘নবাব সিরাজদ্দৌলা’র অভিনেতা এখন দিল্লিতে বোনের বাসায় রয়েছেন।

মঙ্গলবার দুপুরে বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন প্রবীর মিত্রের পুত্রবধূ সোনিয়া।
তিনি বললেন, ‘বৃহস্পতিবার বাবা দিল্লিতে গিয়েছেন। তাঁর হাঁটুর সমস্যা অনেক দিনের। দিল্লি গিয়ে সি কে বিড়লা হাসপাতালে ভর্তি হন। সেখানে চেকআপ করিয়ে বাবা তাঁর বোনের বাসায় থাকছেন। চিকিৎসা এখনো শেষ হয়নি, আরো কিছুদিন দিল্লিতে থাকতে হবে বাবাকে।

অনেক দিন ধরেই গিঁটেবাতের সমস্যায় ভুগছিলেন প্রবীর মিত্র। ২০২০ সালে করোনাভাইরাসেও সংক্রমিত হন এই অভিনেতা। সোনিয়া জানান, চিকিৎসা শেষে কিছুদিন বোনের বাসায় থেকে তারপর দেশে ফিরবেন প্রবীর মিত্র।
৭৬ বছর বয়সী এই অভিনেতা দীর্ঘ ক্যারিয়ারে ‘তিতাস একটি নদীর নাম’, ‘মিন্টু আমার নাম’, ‘জয় পরাজয়’, ‘প্রতিজ্ঞা’, ‘প্রতিহিংসা’ ও ‘রঙিন নবাব সিরাজদ্দৌলা’সহ ৩ শর বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews