1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নাট্যজন মমতাজউদ্দীন আহমদের ৯২তম জন্মজয়ন্তী পালিত কর্মমুখী শিক্ষা ও গবেষণায় বাংলাদেশসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের গন্তব্য চীন নবীন প্রবীণের মিলনমেলায় ৪৮ জন গুণী রেডিও এ্যানাউন্সার পেলেন র‍্যাংক সম্মাননা সেলিম আল দীনের মহাপ্রয়াণ দিবসে বগুড়া থিয়েটার পরিবার ঢাকার মানবিক উদ্যোগ মঞ্চ থেকে এবার বেতারের মাইক্রোফোনে সোনাতলার সিজুল ইসলাম বোয়ালখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাক্ষাৎ  ত্রিশালে মসজিদ উন্নয়ন প্রকল্পে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: দুদকের অভিযান সমাজকর্মী আব্দুল হান্নানের পিতার মৃত্যুতে সোনাতলা নাগরিক কমিটির শোক আগামী ৯০ দিন অবৈধ বা ক্লোন মোবাইল ফোন বন্ধ হবে না সোনাতলায় রাধাকান্তপুর গ্রামিণ সড়ক বেহালদশায় চলাচলে জনদুর্ভোগ

মিস ইউনিভার্স মুকুটজয়ী ভারতের রিয়া সিং

বিনোদন ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪

মিস ইউনিভার্স ইন্ডিয়ার মুকুট ২০২৪ জয়ী হয়েছেন ১৮ বছর বয়সী রিয়া সিং। রোববার রাজস্থানের জয়পুরে গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে তার মাথায় বিজয়ী মুকুট পড়িয়ে দেন বলিউড অভিনেত্রী ঊর্বশী রাউতেলা। তিনি এই অনুষ্ঠানের একজন বিচারক ছিলেন।

মিস ইউনিভার্স ইন্ডিয়া প্রতিযোগিতায় রিয়া ওয়াইল্ড কার্ড এন্ট্রি ছিলেন। যিনি ১৭ আগস্ট প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। মুকুট জয়ের পর তিনি মেক্সিকোতে ১৬ নভেম্বর, ২০২৪-এ অনুষ্ঠিত হতে যাওয়া মিস ইউনিভার্স ২০২৪-এ ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন।

রিয়া ২০২২ সালে আহমেদাবাদ মহাত্মা গান্ধী ইন্টারন্যাশনাল স্কুল থেকে পড়াশোনা করেছেন। তিনি জিএলএস ইউনিভার্সিটি থেকে পারফর্মিং আর্টসে স্নাতক ডিগ্রি অর্জন করেন। রিয়া একজন জনপ্রিয় ব্যবসায়ী ব্রিজেশ সিংহের মেয়ে। তার বাবা-মা দু’জনেই রিয়ার স্বপ্ন এবং ক্যারিয়ারের জন্য খুব সাপোর্ট করেছেন।

খুব অল্প বয়স থেকেই মডেল হিসেবে কাজ শুরু করেন রিয়া। ১৬ বছর বয়সে ডিভা’স মিস টিন গুজরাট এবং ১৭ বছর বয়সে মিস টিন আর্থ ২০২৩-এর মতো প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন এবং দুটি শিরোপা জয় করেছিলেন।মিস ইউনিভার্স ইন্ডিয়ার মুকুট জিতে ভারতীয় গণমাধ্যমে রিয়া সিং বলেছেন, ‘মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৪-এর খেতাব জয় করে আমি খুবই কৃতজ্ঞ। এই জায়গায় পৌঁছানোর জন্য আমি অনেকটা পরিশ্রম করেছি। আমি নিজেকে এই জয়ের জন্য যোগ্য বলে মনে করি। আগে যারা জয়ী, তাদের থেকেও ভীষণভাবে অনুপ্রাণিত আমি।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews