1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলায় কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত ঢাকায় মাল্টিলিঙ্গুয়াল এডুকেশন (এমএলই) ফোরামের সভা সোনাতলায় মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত রেমিডিয়াল শিক্ষা: কর্ম-অভিজ্ঞতা আগামীর ভাবনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ঢাকায় “শিক্ষা বাজেট: বাজেটের শিক্ষা” শীর্ষক প্রাক-বাজেট আলোচনা সভা সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ

হাসপাতাল থেকে হিনার আবেগঘন পোস্ট

বিনোদন ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫

স্তন ক্যান্সারের তৃতীয় স্টেজে রয়েছেন অভিনেত্রী হিনা খান। চলছে চিকিৎসা। মাঝেমধ্যেই হাসপাতাল থেকে চিকিৎসার বিভিন্ন ছবি সোশ্যালে শেয়ার করেন তিনি। এবার ফের হাসপাতালের বিছানা থেকে একটি ছবি শেয়ার করে মনের কথা শেয়ার করেছেন অভিনেত্রী।যেখানে তাকে খুব আবেগপ্রবণ হয়ে পড়তে দেখা গেছে। তাকে সেই অবস্থায় দেখে চিন্তিত ভক্তরা। কী লেখা আছে হিনার পোস্টে?

হিনা লিখেছেন, ‘আমি বিশ্বাস করি, আমাদের মধ্যে কেউ কেউ জীবনকে গভীরভাবে উপভোগ করার জন্য তৈরি। আমরা সূর্যাস্ত দেখি না, আমরা শুধুই অনুভব করি।আমরা ছোট ছোট বিষয়ে আবেগপ্রবণ হয়ে পড়ি। যখন অন্যরা কাঁদে, আমরাও কাঁদি এবং আমার মনে হয়, এটিই মানুষের মধ্যে সবচেয়ে ভালো বিষয়।’

হিনার কথায়, তিনি জীবনে অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন। তাই তিনি খুবই আবেগপ্রবণ এবং অন্যদের কষ্ট অনুভব করেন।তাদের কাঁদতে দেখে নিজেও কাঁদেন।

সম্প্রতি ফারাহ খানের ইউটিউব চ্যানেলে অভিনেত্রি হিনা জানান, তার চিকিৎসা খুব ভালো হচ্ছে এবং শিগগিরই তিনি কাজে ফিরবেন।

একই সঙ্গে হিনা জানান, আগামীতে তিনি সিনেমা, সিরিয়াল এবং ওয়েব সিরিজেও কাজ করবেন। যা তিনি ক্যান্সারের কারণে করতে পারেননি। হিনার ভক্তরাও সেই কথা জেনে খুশি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews