1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট

সোনাতলায় কৃষকদলের রাজনৈতিক কর্মশালা অনুষ্ঠিত

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
সোনাতলার তেকানী চুকাই নগর ইউনিয়ন কৃষকদলের রাজনৈতিক কর্মশালায় বক্তব্য দেন উপজেলা বিএনপি নেতা মোঃ জিয়াউল ইসলাম শান্তু।

বগুড়ার সোনাতলা উপজেলার তেকানী চুকাই নগর ইউনিয়ন কৃষকদলের রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (১১ অক্টোবর) বিকেলে ইউনিয়ন কৃষকদলের সভাপতি মোঃ তাহেরুল ইসলামের সভাপতিত্বে স্থানীয় হাইস্কুলের শ্রেণি কক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা মোঃ জিয়াউল ইসলাম শান্তু। তিনি বিএনপি,কৃষকদল ও অঙ্গদল সম্পর্কে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কর্তৃক দেশের নানা উন্নয়নমুখী কর্মকান্ড তুলে ধরেন। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা কৃষকদলের সদস্য সচিব মোঃ মানজুদুর রহমান লানজু ও যুগ্ম আহবায়ক শফিউল্লাহ শফি। উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদল নেতা প্রভাষক গোলাম রব্বানী,মমিনুল ইসলাম রুমেল,পৌর কৃষকদল নেতা প্রভাষক মোঃ আব্দুল মতিন, তেকানী চুকাই নগর ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মিনারুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক আইয়ুব হোসেন ও মধুপুর ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হান্নান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews