1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ঢাকায় বিবিসিএফের পরিবেশ, বন ও জীববৈচিত্র্য বিষয়ক ইশতেহার সংলাপ অনুষ্ঠিত বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভা নাট্যজন মমতাজউদ্দীন আহমদের ৯২তম জন্মজয়ন্তী পালিত কর্মমুখী শিক্ষা ও গবেষণায় বাংলাদেশসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের গন্তব্য চীন নবীন প্রবীণের মিলনমেলায় ৪৮ জন গুণী রেডিও এ্যানাউন্সার পেলেন র‍্যাংক সম্মাননা সেলিম আল দীনের মহাপ্রয়াণ দিবসে বগুড়া থিয়েটার পরিবার ঢাকার মানবিক উদ্যোগ মঞ্চ থেকে এবার বেতারের মাইক্রোফোনে সোনাতলার সিজুল ইসলাম বোয়ালখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাক্ষাৎ  ত্রিশালে মসজিদ উন্নয়ন প্রকল্পে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: দুদকের অভিযান

মৃত্যুর গুজবে বিরক্ত ও বিব্রত হানিফ সংকেত

বিনোদন ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ২৫ মে, ২০২২
হানিফ সংকেত

উপস্থাপক, পরিচালক, অভিনেতা, প্রযোজক, লেখক হানিফ সংকেত মারা গেছেন এমন গুজব ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মঙ্গলবার (২৪ মে) রাত থেকেই সড়ক দুর্ঘটনায় তার মৃত্যুর গুজব ছড়িয়েছে। বিভিন্ন ভিডিও শেয়ারিং প্ল্যাটফরমে এমন গুজব ছড়িয়ে পড়ার কোনো কারণ খুঁজে পাচ্ছেন না হানিফ সংকেত। এতে তিনি বিরক্ত ও বিব্রত বলে কালের কণ্ঠকে জানিয়েছেন হানিফ সংকেতের সহকারী মিঠু।

তিনি বলেন, ‘এমন একটি গুজব ছড়িয়ে পড়েছে এতে আমরা খুবই বিরক্ত। আমরা বিষয়টি নিয়ে ফেসবুকে বিস্তারিত পোস্ট দিচ্ছি। সেখানে আমাদের করণীয় লেখা থাকবে। ’

বিষয়টি হানিফ সংকেত বলেন, ‘শুনেছি টিকটক নামের একটি সোশ্যাল মিডিয়া থেকে প্রথমে গুজবটি ছড়ায়। তারপর সেটিকে সত্য মনে করে কোনো খোঁজ খবর ছাড়াই দায়িত্বশীল অনেকে আমার মৃত্যুতে শোক প্রকাশ করে ফেসবুকে লিখেছেন। সেখান থেকেই বিষয়টি ভাইরাল হয়েছে। আমি পুলিশের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছি। যারা গুজবটি ছড়িয়েছেন তাদের শনাক্ত করে যেন শাস্তি দেয়া হয়। দুদিন পরপর দেশের নানা অঙ্গনের মানুষকে নিয়ে এসব মিথ্যে খবর ছড়ানো হয়। এটা খুবই দুঃখজনক। ’

১৯৫৮ সালের ২৩ অক্টোবর বরিশালে জন্মগ্রহণ করেন হানিফ সংকেত। প্রয়াত ফজলে লোহানীর ‘যদি কিছু মনে না করেন’ ম্যাগাজিন অনুষ্ঠান দিয়ে তিনি খ্যাতি লাভ করেন। এরপর তিনি দেশের ইতিহাসে সর্বাধিক জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ নিয়ে হাজির হন। এখনো তিনি স্যাটেলাইট চ্যানেলের রাজত্বেও ‘ইত্যাদি’ নিয়ে ম্যাগাজিন অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে রাজত্ব করে চলেছেন। তার পরিচালিত ও উপস্থাপিত অনুষ্ঠান ইত্যাদিতে তিনি সামাজিক অসঙ্গতি, দুর্নীতিবিরোধী কার্যক্রম তুলে ধরেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews