1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ঢাকায় বিবিসিএফের পরিবেশ, বন ও জীববৈচিত্র্য বিষয়ক ইশতেহার সংলাপ অনুষ্ঠিত বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভা নাট্যজন মমতাজউদ্দীন আহমদের ৯২তম জন্মজয়ন্তী পালিত কর্মমুখী শিক্ষা ও গবেষণায় বাংলাদেশসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের গন্তব্য চীন নবীন প্রবীণের মিলনমেলায় ৪৮ জন গুণী রেডিও এ্যানাউন্সার পেলেন র‍্যাংক সম্মাননা সেলিম আল দীনের মহাপ্রয়াণ দিবসে বগুড়া থিয়েটার পরিবার ঢাকার মানবিক উদ্যোগ মঞ্চ থেকে এবার বেতারের মাইক্রোফোনে সোনাতলার সিজুল ইসলাম বোয়ালখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাক্ষাৎ  ত্রিশালে মসজিদ উন্নয়ন প্রকল্পে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: দুদকের অভিযান

বেইলি রোডে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: সোমবার, ২৯ আগস্ট, ২০২২
ছবি- অদেখা বিশ্ব

রাজধানীর বেইলি রোডে গত রাতে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত আট থেকে ১০ জন আহত হয়েছে। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

পুলিশ জানায়, গতকাল রবিবার রাত ১০টার দিকে বেইলি রোডে আড্ডা দেওয়াকে কেন্দ্র করে পল্টন থানা ও রমনা থানা শাখা ছাত্রলীগের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ।

রমনা থানার ওসি মনিরুল ইসলাম সাংবাদিকদের জানান, এ ঘটনায় একাধিক ছাত্রলীগকর্মী আহত হয়েছেন বলে তাঁরা খবর পেয়েছেন। তবে ঘটনাস্থলে গিয়ে একজনকে আহত অবস্থায় পেয়ে তাঁকে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় সূত্র জানায়, আধাঘণ্টার মতো ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। ধারালো অস্ত্রের আঘাতে বেশ কয়েকজন আহত হন। এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews