1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট

ব্রা টাইট হওয়ায় অভিযোগ জানালেন শ্রীলেখা

বিনোদন ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২

টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র নিয়মিত আলোচনায় থাকেন। এখন অভিনয়ে তেমন সক্রিয় না হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় তিনি। মজার মজার পোস্ট করে চমকে দেন ভক্তসহ নেটিজেনদের। তারপর সেগুলো নিয়েই শুরু হয় আলোচনা, সমালোচনা।

সম্প্রতি তেমনই আরেকটি আলোচনার ঝড় তুললেন এই অভিনেত্রী। নিজের অন্তর্বাস টাইট হওয়ায় অভিযোগ দিলেন বলিউড সুপারস্টার হৃত্বিক রোশনের কাছে। সোমবার (১৯ সেপ্টেম্বর) রাতে অন্তর্বাস নিয়ে সেই পোস্টটি করেন শ্রীলেখা।

শ্রীলেখা মিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘সরি হৃত্বিক রোশন! তোমার ব্রা খুব টাইট হয়েছে আমার’। এর সঙ্গে একটি স্ক্রিনশটও শেয়ার করেছেন তিনি।

আসলে অভিনেত্রী একটি অনলাইন সাইট থেকে কিনেছিলেন ‘এইচআরএক্স বাই ঋত্বিক রোশন’ কোম্পানির একটি অন্তর্বাস। আর সেটা নিয়েই তাঁর এমন মজার মন্তব্য। স্ক্রিনশটে দেখা যাচ্ছে ফিটিংস এর সমস্যা হওয়ায় অন্তর্বাসটি ফেরত দিচ্ছেন তিনি।প্রকৃতপক্ষে স্ট্যাটাসটি দিয়েছেন তিনি মজার ছলে। তাঁর এই কথায় বেশ মজা পেয়েছেন ভক্ত অনুরাগীরা। একজন লিখেছেন, ‘একমাত্র তুমিই পারো এভাবে বলতে। চরম সেন্স অফ হিউমার’। অপর একজন লিখলেন, ‘দিদি বলছি একটু লেগ ডাস্ট (পায়ের ধুলো) পাওয়া যাবে গো তোমার। ’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews