1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট

নেই গণপরিবহন, ভোগান্তিতে সাধারণ মানুষ

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
গণপরিবহনহীন ঢাকার রাজপথ। ছবি- অদেখা বিশ্ব

বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে বন্ধ হয়ে গেছে গণপরিবহন। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। দীর্ঘক্ষণ অপেক্ষা করে কোনো ধরনের গণপরিবহন না পেয়ে পায়ে হেটে অথবা বেশি ভাড়া দিয়ে গন্তব্যে যাতায়াত করছেন সাধারণ মানুষ।

রাজধানীর মিরপুর, টেকনিক্যাল, কলেজগেট, শ্যামলি, ধানমন্ডি, সাইন্সল্যাব, শাহবাগ ও প্রেসক্লাব ঘুরে দেখা যায় এ দৃশ্য।

সকাল থেকে বাসের জন্য অপেক্ষারত নিজাম উদ্দিন। কালের কণ্ঠকে তিনি বলেন, ‘সকাল ৭ টায় বাসা থেকে বের হয়েছি। এখন ৯ টা বাজে। কোনো গাড়ি নেই। সিএনজিগুলো দ্বিগুণ ভাড়া চাচ্ছে। ‘

একই অভিযোগ করেন টেকনিক্যাল এ অবস্থানরত যাত্রী শাহীন আহমেদ। কালের কণ্ঠকে তিনি বলেন, ‘সমাবেশ হচ্ছে গোলাপবাগে। আর আমরা মিরপুরেই ভোগান্তির শিকার হচ্ছি। এটা তো ঠিক না। ‘

রাজধানীর বিভিন্ন রিক্সা, সিএনজি ও মোটরসাইকেলই এখন মানুষের চলাচলের একমাত্র পথ। অনেকেই ভাড়া বেশি দেখে পায়ে হেঁটে যাত্রা করছেন বিভিন্ন প্রান্তে।

রাজধানীর টেকনিক্যাল মোড়ে এসে দেখা যায়, সিএনজিগুলো বিভিন্ন প্রান্তের জন্য জনপ্রতি ভাড়া চাচ্ছে। পাশাপাশি বেশিরভাগ সিএনজি ৪-৫ জন যাত্রী নিয়ে যাতায়াত করছে। এছাড়া মূল সড়কে ব্যাটারি চালিত রিকশা ও টমটমের দেখা পাওয়া গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews