1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলায় কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত ঢাকায় মাল্টিলিঙ্গুয়াল এডুকেশন (এমএলই) ফোরামের সভা সোনাতলায় মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত রেমিডিয়াল শিক্ষা: কর্ম-অভিজ্ঞতা আগামীর ভাবনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ঢাকায় “শিক্ষা বাজেট: বাজেটের শিক্ষা” শীর্ষক প্রাক-বাজেট আলোচনা সভা সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে আদালতে অভিযোগ

বিনোদন ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
পাঠান ছবিতে শাহরুখ খান ও দীপিকার গেরুয়া বিকিনির নাচ। ছবি- সংগৃহীত

তিন বছর পর পর্দায় ফিরছেন বলিউড বাদাশাহ ২৫ জানুয়ারি শাহরুখ খানের ‘পাঠান’ মুক্তি পাচ্ছে। সিনেমার একটি গান ‘বেশরম রং’ প্রকাশ হয় সম্প্রতি। গানটি প্রকাশের পরই বিতর্কের মুখে পড়তে হয়েছে শাহরুখ-দীপিকাকে। তা গড়িয়েছে আদালত পর্যন্ত।

এই গানে গেরুয়া রঙের বিকিনিতে নাচতে দেখা যায় দীপিকাকে। উত্তেজক গানে গেরুয়া রঙের পোশাক সহজভাবে নিতে পারেনি অনেকে। তারা অশ্লীলতার অভিযোগ এনে সিনেমাটি বয়কটের ডাক দিয়েছেন। এবার অভিযোগ সরাসরি গড়িয়েছে আদালতে।

ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন বিনিত জিন্দাল নামে সুপ্রিম কোর্টের এক আইনজীবী। সেখানে শাহরুখ খান, দীপিকা পাড়ুকোনসহ সিনেমাসংশ্লিষ্টদের অভিযুক্ত করা হয়েছে।

ওই অভিযোগপত্রে বলা হয়েছে, ‘এই গান অশ্লীল এবং আপত্তিকর। এটি হিন্দু ভাবাবেগের বিরুদ্ধে, কারণ দীপিকা একটি গেরুয়া রঙের বিকিনি পরে শাহরুখ খানের সঙ্গে গানে পারফর্ম করেছেন। গেরুয়া রঙের পোশাক পরে এরকম আপত্তিকর নৃত্যের মাধ্যমে দীপিকা এবং শাহরুখ হিন্দু ভাবাবেগে আঘাত করেছেন। ’

তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করছেন এই আইনজীবী। তার দাবি শাহরুখ এবং দীপিকা দুজনই শাস্তিযোগ্য অপরাধ করেছেন। শুধু তাই নয়, গানটি ইন্টারনেট এবং সিনেমা থেকেও সরিয়ে ফেলার দাবি করেছেন তিনি।

যশরাজ ফিল্মস প্রযোজিত ‘পাঠান’ পরিচালনা করেছেন ‘ওয়ার’খ্যাত পরিচালক সিদ্ধার্থ আনন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews