1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি সংগ্রাম থেকে স্বাবলম্বী: পবিত্রা রানীর অনুপ্রেরণার গল্প সোনাতলায় পৃথক মামলায় ওয়ারেন্টভুক্ত দুই আসামী গ্রেফতার নওদাবগা-শিহিপুর-সুখান পুকুর কল্যাণ পরিষদের কমিটি গঠন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী–কে শুভেচ্ছা জানিয়েছে বিএমডিএফ মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ, হটলাইন চালু তাপমাত্রা নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল অধিদপ্তর ইফতারে খালি পেটে ডিম খাওয়া কি স্বাস্থ্যকর? দায়িত্ব অবহেলার অভিযোগে ঝিনাইদহের কালীগঞ্জ থানার ওসি ও এসআই ক্লোজড

আবেদনময়ী হওয়ায় বাদ পড়তেন সালমা হায়েক

বিনোদন ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩
হলিউড অভিনেত্রী সালমা হায়েক
অতিরিক্তি আবেদনময়ী হওয়ায় কমেডি সিনেমা থেকে বাদ পড়তেন হলিউড অভিনেত্রী সালমা হায়েক! সম্প্রতি একটি নতুন সাক্ষাৎকারে এ কথা বলেছেন অভিনেত্রী। সালমা হায়েক বলেন, হলিউডে প্রায় ২০ বছর ধরে কমেডি চলচ্চিত্রে অভিনয় করতে সমস্যা হয়েছে তার। কারণ নির্মাতারা এই জনরার তুলনায় অতিরিক্ত আবেদনময়ী মনে করতেন তাকে!

যদিও ১৯৯৭ সালের ‘ফুলস রাশ ইন’ এবং ‘ব্রেকিং আপ’-এর মতো রোমান্টিক কমেডিতে অভিনয় করেছেন হায়েক। তবে তিনি দাবি করেন, এরপর তাকে আর সেভাবে কমেডি চলচ্চিত্রে কাজ করতে দেওয়া হয়নি। ২০১০ এর ‘গ্রোন-আপ’-এর আগ পর্যন্ত তিনি কোনো ক্লাসিক কমেডি চলচ্চিত্রে অভিনয় করার সুযোগ পাননি তিনি। এরপর অ্যাডাম স্যান্ডলারের মাধ্যমে কমেডিতে নিজেকে মেলে ধরার সুযোগ পান হায়েক। এ জন্য স্যান্ডলারের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন অভিনেত্রী।

সাক্ষাৎকারে সালমা হায়েক বলেন, “আমি দীর্ঘদিন ধরে টাইপকাস্ট ছিলাম। আমার পুরো জীবন ধরে আমি কমেডি করতে চেয়েছিলাম কিন্তু নির্মাতারা আমাকে কমেডি দেয়নি। অ্যাডাম স্যান্ডলারের সাথে দেখা না হওয়া পর্যন্ত আমি কোনো কমেডি ভূমিকায় নিজেকে মেলে ধরতে পারিনি। এরপর ২০১০ সালে ‘গ্রোন-আপ’ চলচ্চিত্রে সুযোগ দেন অ্যাডাম স্যান্ডলার। কিন্তু আমি তখন চল্লিশের কোঠায়!”

কমেডি চলচ্চিত্র না পাওয়ার কারণ হিসেবে সালমা হায়েক বলেন, ‘নির্মাতারা বলতেন, তুমি সেক্সি। তাই তোমার হাস্যরসের অভিনয় করা উচিত নয়। এই জনরার তুলনায় তুমি অতিরিক্ত আবেদনময়ী!’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews